ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক চঞ্চল নন্দী আর নেই

টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক, সাবেক কৃতি ফুটবলার ও রেফারী মৃনালেন্দু নন্দী চঞ্চল আর নেই।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি। তার

বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে , এক মেয়েসহ অনেক আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে আমেরিকা

প্রবাসী অন্য ছেলে সরকারী কলেজের অধ্যাপক। তার মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গনসহ সর্বমহল ও তার শিক্ষার্থীদের মাঝে

শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরশহরের কাগমারী রানী

দীনমনি মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

ads
ads
ads

Our Facebook Page